২/০৮/২০১৫

হাফিজের বিশ্বকাপ শেষ

ইনজুরির মিছিলে যোগ দিলেন
মোহাম্মদ হাফিজও। গত
দুদিনে ভারতের ইশান্ত শর্মা ও
শ্রীলঙ্কার ধামিকা প্রসাদের
চোটের পর একই
কারণে অস্ট্রেলিয়া-
নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য
বিশ্বকাপে খেলা হচ্ছে না ‘অধ্যা
খ্যাত পাকিস্তানি অলরাউন্ডার
হাফিজেরও। কনুইয়ের
ইনজুরিতে পড়েছেন ৩৪ বছর
বয়সী ডানহাতি ব্যাটসম্যান।
রোববার বিভিন্ন সূত্র
থেকে বিষয়টি জানা গেছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের
একটি সূত্র
থেকে জানা গেছে বাংলাদেশ
বিপক্ষে ওয়ার্মআপ ম্যাচ
খেলতে নামার আগে ফিটনেস
সমস্যায় ভুগছিলেন হাফিজ।
ফলে ডাক্তাররা হাফিজের
শারীরিক পরীক্ষা চালায়। এরপর
জানায় যে, পুরো সুস্থ
হয়ে উঠতে পাক অলরাউন্ডারের
অন্তত তিন সপ্তাহ বিশ্রাম
নিতে হবে। এর আগে পাকিস্তান
দলের আরেক ক্রিকেটার জুনাইদ
খান চোটে পড়ে বিশ্বকাপ স্বপ্ন
বিসর্জন দেন। রাহাত আলি তার
জায়গা দখল করে।

ভারত V পাকিস্তান


তারিখ: ১৫ ফেব্রুয়ারি
একদিকে ভারত, অন্যদিকে পাকিস্তান। ক্রিকেটের শাশ্বত ‘ডার্বি’। যে ম্যাচের দিকে চোখ থাকবে গোটা ক্রিকেট পৃথিবীর। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই এমনিতেই উত্তেজনার পারদ চড়িয়ে দেয়। বিশ্বকাপ হলে তো কথাই নেই। অ্যাডিলেডের ম্যাচটার টিকিট বিক্রি হতে তাই সময় লেগেছিল মাত্র ২০ মিনিট! ম্যাচে কী হলো না হলো, সেটি পরের ব্যাপার। ম্যাচের দু-তিন দিন আগে থেকেই যে উন্মাদনা শুরু হয়, তার কাছে অন্য যেকোনো ম্যাচ মনে হতে পারে নিতান্তই সাধারণ। মাঠে যে ২২ জন খেলেন শুধু তাদের কাছে নয়, দুই দেশের প্রায় ১৩০ কোটি ক্রিকেট-পাগল সমর্থকের কাছেও যেন এটিই মর্যাদার চূড়ান্ত লড়াই।
তুঙ্গস্পর্শী এ উত্তেজনার ম্যাচে একসময় মাঠে থাকতেন খেলোয়াড়ের ভূমিকায়। ভূমিকা বদলে এখন ধারাভাষ্যকার হয়েছেন বলে শোয়েব আখতারকে মাঠের সেই স্নায়ুচাপটা নিতে হচ্ছে না। তবে ভারতের একটি টেলিভিশন চ্যানেলে বিশ্বকাপের ওই মহারণ নিয়ে আলাপচারিতায় শোয়েব আখতার জানালেন, ভারত-পাকিস্তান ম্যাচ এখনো তাঁকে একই রকম রোমাঞ্চে ভাসিয়ে নিয়ে যায়। বললেন, ‘এই লড়াই ১৩০ কোটি মানুষকে থমকে দেয়। উত্তেজনাটা হয় অসহনীয় এবং খেলোয়াড়েরাও তাদের প্রচেষ্টা দ্বিগুণ করে দেয়।’
দুই দেশের অনেক পাগল ক্রিকেটপ্রেমী আছেন যাঁরা হয়তো বিশ্বকাপ থেকে তাঁদের প্রিয় দলের আগাম বিদায়ে তেমন কিছু মনে করেন না, যদি তাঁরা প্রতিবেশীদের হারিয়ে দিতে পারেন। শোয়েবের মতোই ধ্রুপদি এই লড়াইয়ে অনেকবার খেলার অভিজ্ঞতা আছে ভারতীয় স্পিনার হরভজন সিংয়ের। তিনিও শোনালেন এ মহারণ নিয়ে তাঁর অভিজ্ঞতা, ‘আমরা জানতাম, পাকিস্তানের কাছে হার মানে সংবাদমাধ্যম আমাদের ঝলসে দেবে আর সমর্থকেরা আমাদের বাড়িতে পাথর ছুড়বে।’ মোহালিতে গত বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানকে হারানো ভারতীয় দলেও ছিলেন হরভজন। স্মৃতিচারণা করলেন ওই ম্যাচেরও, ‘ড্রেসিংরুমের পরিবেশ সব সময় উত্তেজনায় মোড়া থাকে। সেমিফাইনালে ড্রেসিংরুমে যাওয়ার অনেক আগেই হোটেল রুমে ম্যাচটি নিয়ে চিন্তা শুরু হয়ে গিয়েছিল। যদি হেরে যাই—এই চিন্তায় আগের রাতে আমি ঘুমোতে পারিনি। ভাগ্যক্রমে আমরা ম্যাচটি জিতেছিলাম এবং জেতার পর আবারও আমি ঘুমাতে পারছিলাম না। কারণ এবার আমি ছিলাম আনন্দে আত্মহারা।’
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাটিতে সর্বশেষ বিশ্বকাপের চ্যাম্পিয়ন পাকিস্তান অবশ্য বিশ্বকাপে কখনোই হারাতে পারেনি দুবারের শিরোপাজয়ী ভারতকে। তবে এ গেরোটা এবার কাটবে বলেই আশাবাদী শোয়েব, ‘স্রষ্টার কৃপায় শিগগিরই এটা হতে যাচ্ছে।’ রয়টার্স, আইএএনএস।

৪-০! এই ব্যবধানে হারল রিয়াল মাদ্রিদ

৪-০! এই ব্যবধানে হারল রিয়াল মাদ্রিদ। হারল ‘গরিব’ নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে।

২৭ বছর পর রিয়ালের জালে এক হালি গোল দিল সিমিওনের জাদুতে বদলে যাওয়া অল্প বাজেটের এই দলটি। রিয়ালের সৌভাগ্য, ম্যাচের ব্যবধান আরও বড় হতে পারত অনায়াসেই।

অ্যাটলেটিকো মাদ্রিদ যেন সত্যি ‘বারমুডা ট্রায়াঙ্গা’লে পরিণত হয়েছে রিয়াল মাদ্রিদের কাছে! যে রিয়াল টানা ১৩ বছর অ্যাটলেটিকোর কাছে হারেনি, বরং বলা ভালো, যে অ্যাটলেটিকো একটা যুগ ধরে পরাজয় আর হতাশার গ্লানিতে পুড়েছে বারবার, তারাই যেন সেই লজ্জাটা এবার ধীরে ধীরে শোধ করে দিতে শুরু করেছে। এ মৌসুমে মাদ্রিদ ডার্বিতে জয় কাকে বলে বেমালুম ভুলে বসেছে কার্লো আনচেলত্তির দল। এ মৌসুমে অ্যাটলেটিকোর বিপক্ষে চার ম্যাচের একটিতেও জিততে পারেনি রিয়াল। আজ লিগে তো নিজেদের মাঠে এল এমন এক জয়, যে জয় নিয়ে অ্যাটলেটিকো গর্ব করবে অনেক দিন। ১৯৮৭-৮৮ সালের পর প্রথম লিগে ‘রয়্যাল’দের বিপক্ষে এত বড় জয় পেল ‘প্রজা’রা।

১৪ মিনিটেই ভিসেন্তে ক্যালদেরনের গ্যালারির লাল-সাদা ঢেউয়ে আনন্দ ছড়িয়ে দিলেন তিয়াগো। মারিও মানজুকিচের বাড়িয়ে দেওয়া বলে জোরাল শট ইকার ক্যাসিয়াসকে ‘ভেদ’ করে ঢুকে যায় তিয়াগোর জোরালো শট। ১৮ মিনিটে দুর্দান্ত এক বাইসাইকেল কিকে ব্যবধান দ্বিগুণ করেন সাউল। গোল শোধ করবে কী, রিয়াল উল্টো অ্যাটলেটিকোর আক্রমণের তোড়ে তটস্থ রিয়াল!

৬৭ মিনিটে আতোঁয়ান গ্রিজমানের দুর্দান্ত ফিনিশিংয়ে স্কোরলাইন দাঁড়ায় ৩-০। খেলার শেষ মুহূর্তে তোরেসের ক্রসে অসাধারণ হেডে শেষ পেরেকটা ঠুকে দেন মানজুকিচ! রক্ষণভাগ, মধ্যমাঠ, আক্রমণ—সববিভাগেই আজ রিয়ালের তুলনায় যোজন যোজন এগিয়ে অ্যাটলেটিকো। দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে ছিলেন কিনা, বোঝা কঠিনই ছিল। রিয়ালের ভোতা আক্রমণ আর অসহায় রক্ষণভাগের সুযোগ দোর্দণ্ড দাপটে ম্যাচ পকেটে পুড়ে নিল সিমিওনের ছাত্ররা। সব মিলিয়ে ১৭টি শট নিয়েছে অ্যাটলেটিকো, যার ৮টিই ছিল গোলমুখে। অন্য দিকে রিয়ালের মোট শটই ছিল ৪টি, একটি মাত্র লক্ষ্যে।

স্কোরলাইন ৪-০ হয়ে গেছে বলে ছোটখাটো অতৃপ্তি নিয়ে এখন আর মাথা ঘামাবেন না সিমিওনে। তবে ৩৪ মিনিটে পেনাল্টির জোরাল দাবি নাকচ হয়েছে অ্যাটলেটিকোর। যদিও রিপ্লেতে মনে হয়েছে, বলটা হাতেই লেগেছিল খেদিরার।

রিয়ালের এ পরাজয়ে পয়েন্ট টেবিলের হিসাব-নিকাশে আপাতত পরিবর্তন না হলেও তাতে কিছুটা লাভ হয়েছে অ্যাটলেটিকো ও বার্সেলোনার । ২২ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৫৪, ২১ ম্যাচে বার্সার ৫০ ও অ্যাটলেটিকোর ২২ ম্যাচে ৫০। – সংবাদ সংস্থা

পকিস্তান চাপে থাকবে


বাইশ গজে ভারত-পাক মহাযুদ্ধের এক সপ্তাহ আগেই মনস্তাত্বিক লড়াই শুরু করে দিল ভারত৷ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে কোনও দিন না-জেতায় চাপে পাকিস্তান৷ এমনটাই মনে করেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা৷

শনিবার অ্যাডিলেডে ভারতীয় দলের ওপেন সাংবাদিক সেশনে রোহিত বলেন, ‘প্রথম ম্যাচে আমাদের থেকে পাকিস্তান বেশি চাপে থাকবে৷ বিশ্বকাপে ওরা আমাদের বিরুদ্ধে কোনও দিন জেতেনি৷ সুতরাং আমরা এগিয়ে থেকে শুরু করব৷’ এদিন অ্যাডিলেডে ফিটনেস পরীক্ষায় পাশ করার পর প্রথমবার বিশ্বকাপে খেলার হাতছানি মুম্বইয়ের তারকা ব্যাটসম্যানের সামনে৷ ১৫ ফেব্রুয়ারি অ্যাডিলেড ওভালে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করছে গতবারের চ্যাম্পিয়ন ভারত৷

বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন রোহিত৷ তিনি বলেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে লড়াইটা সব সময়ই কঠিন চ্যালেঞ্জ৷ কিন্তু ভারত-পাক ম্যাচ ছাড়াও আমরা এটাকে অন্য ভাবে নেব৷ বিশ্বকাপের প্রথম ম্যাচটা যে কোনও দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এতদিন বিশ্বকাপ টেলিভিশনে দেখেছি৷ এবার মাঠে খেলব৷ ২০০৩-এ সেঞ্চুরিয়নে পাকিস্তানের বিরুদ্ধে শচিন তেন্ডুলকরের অসাধারণ ব্যাটিং দেখেছিলাম৷ ম্যাচ না-খেলেই উত্তেজনায় ফুটছিলাম৷’